খুলনা, বাংলাদেশ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা

“পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি” যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

“থামিস না চল পথের স্রোতে চলতেই চাই-হয়নি বলা যে সব কথা আজ বলবোই তাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী, গুণীজন সম্মাননা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, আলোচনা, কবিতা এবং দ্যোতনা সাহিত্য পরিষদ এর মুখপত্র “দ্যোতনা” লিটল ম্যাগাজিন উন্মোচন করা হয়। শুক্রবার (১৪ আগস্ট-২৬) সকাল সাড়ে ১০ টায় যশোর নাট্যকলা সংসদে যশোর দ্যোতনা সাহিত্য পরিষদের আয়োজনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবার দ্যোতনা সাহিত্য পদক-২০২৬ এ ভূষিত হয়েছেন বিশিষ্ট কবি, লেখক ও গবেষক জনাব মুহম্মদ শফি। অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব দেলোয়ার হোসেন খোকন, প্রশাসক, জেলা পরিষদ, যশোর পদকপ্রাপ্ত গুণীজনকে ক্রেস্ট, সনদ এবং উত্তরীয় প্রদানের মাধ্যমে সংবর্ধিত করেন।প্রতিষ্ঠানের সভাপতি ও যশোর ইনস্টিটিউটের সহ-সভাপতি অধ্যক্ষ ড.শাহনাজ পারভীন-এর সভাপতিত্বে এবং যশোর দ্যোতনা সাহিত্য পরিষদের অর্থ সম্পাদক কবি মঞ্জুয়ারা সোনালী ও দ্যোতনা সাহিত্য পরিষদের সহ-সম্পাদক কবি রেবেকা টপি-এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা পরিষদের প্রশাসক জনাব দেলোয়ার হোসেন খোকন, প্রধান আলোচক ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান।বিশেষ অতিথি ছিলেন, লেখক, গবেষক,বিভিন্ন প্রতিষ্ঠানের সংগঠক প্রফেসর ড. সন্দীপক মল্লিক, লেখক, গবেষক, সংগঠক জনাব আবুল কালাম আজাদ, যশোর বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি কবি আহমেদ রাজু, যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি ডা. মোকাররম হোসেন, যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদের সম্পাদক জনাব আলমগীর হোসেন বাবু, যশোর ইনস্টিটিউট শিশু চিত্ত বিনোদন কেন্দ্রের সম্পাদক জনাব এমরান সাদিক বাপ্পু ও অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ এর সুযোগ্য সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক জনাব দেওয়ান মোর্শেদ আলম। শুভেচ্ছাপ্রাপ্ত গুণীজন ছিলেন, যশোর ‘পথিক’ এর সম্পাদক কবি শেখ শাহরিয়ার সোহেল, শিক্ষক ও সাহিত্যিক কবি বাগবুল মাহবুব।অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা, আলোচনা ও কবিতা পাঠ করেন, যশোর জজ কোর্টর অ্যাডভোকেট মাহমুদা খানম, অবসরপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সমাজ উন্নয়নে আলোকিত নারী কবি ও ছড়াকার রাশিদা আক্তার লিলি, অধ্যাপক নার্গিস খন্দকার, ফুলতলা উপজেলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক, লেখক, প্রাবন্ধিক তাপস মজুমদার, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক এম,এ কাসেম অমিও, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের সাধারণ সম্পাদক বিশিষ্ঠ সাংবাদিক মোতাহার হোসাইন, পাঁজিয়া সমাজকল্যাণ সংস্থার পরিচালক ও বিশিষ্ট কবি বাবুরালি গোলদার, কবি, প্রাবন্ধিক ও সহকারী অধ্যাপক তাপস মজুমদার, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমীর দাস, পাঁজিয়া সম্মিলিত সাংস্কৃতিক সংসদের সহ-সম্পাদক মানব মণ্ডল, কবি গোলাম মোস্তফা, কবি বকুল হক, কবি এস এম রাকিব, কবি এম এন নজরুল ইসলাম, কবি আবু রায়হান, কবি সুরাইয়া শরীফ, কবি টিপু সুলতান, গাজী শহীদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে কবি ও গবেষক শাহরিয়ার সোহেল শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত হওয়ায় এবং কবি ও শিক্ষক বাগবুল মাহবুব “কবি ফররুখ আহমদ স্মৃতি পদক” পাওয়ায় তাদেরকে ফুল ও উত্তরীয় প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়। সংগঠনের সভাপতি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন অতিথিসহ প্রতিষ্ঠানের নির্বাহী কমিটির সবাইকে উত্তরীয় প্রদানের মাধ্যমে বরণ করে নেন। সবশেষে মিষ্টিমুখ ও আগামী দিনের শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।অনুষ্ঠানে বিশিষ্ট কবি, শিল্পী ও গুণিজনদের উপস্থিতিতে যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী মিলন মেলায় পরিনত হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT