খুলনা, বাংলাদেশ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।

সুন্দরমহল বাজার কমিটির সভাপতির মৃত্যুতে শোকসভা, ৬ ঘণ্টা দোকানপাট বন্ধ

[ccfic]

নিজস্ব প্রতিবেদক:

খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের সুন্দরমহল ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সুন্দরমহল বাজার কমিটির সভাপতি আবুল কাশেম গাজী (৬০) আকস্মিক মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার তাঁর মৃত্যুতে সুন্দরমহল বাজার কমিটির উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুন্দরমহল বাজারের সব দোকানপাট বন্ধ রাখা হয়। পরে বাজার কমিটির উদ্যোগে আয়োজিত শোকসভায় ব্যবসায়ী, বাজার কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। সভায় মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার আবুল কাশেম গাজী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে আবুল কাশেম গাজী স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT