খুলনা, বাংলাদেশ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

পাইকগাছায় ফ্রি চক্ষু চিকিৎসা ও চোখের ছা’নি অপা’রেশন ক্যাম্প অনুষ্ঠিত

[ccfic]

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা( খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চোখের ছা’নি অপারে’শন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার “কে জি এইচ এফ ইউনাইটেড মৌখালী হাইস্কুলে” এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের সহযোগিতায় আয়োজিত উক্ত ক্যাম্পে স্থানীয় সাধারণ মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং চোখের ছা’নি অপারেশনের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও সেবা প্রদান করা হয়।আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।চক্ষু চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাবেক জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. আব্দুল মজিদ।পাইকগাছা পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউপির বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ও তুষার কান্তি মণ্ডল।এ সময় বক্তব্য রাখেন হাবিবুর রহমান, চাঁদখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল্লাহ সরদার, সাংবাদিক আলাউদ্দীন রাজা, আমিনুর রহমান সরদার, যুবদল নেতা হুরায়রা বাদশা, আবু হানিফ মিলন, শহিদুর রহমান শহীদ ও রুহিন সরদার।আয়োজকরা জানান, প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের কাছে চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দেয়া এবং দরিদ্র ও অসহায় রোগীদের চোখের ছা’নি অপারেশনের সুযোগ করে দেওয়ায় এ ধরনের ক্যাম্প আয়োজনের মূল লক্ষ্য।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT