
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,ঈদগাঁও ইউনিয়নের সাবেক সভাপতি ও বর্তমান ঈদগাঁও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, কারানির্যাতিত নিবেদিতপ্রাণ আলহাজ্ব আব্দুস সালাম স্ট্রোক জনিত কারণে অসুস্থ হয়ে দক্ষিণ মাইজ পাড়ায় নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেতাঁর অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মী,সহকর্মী সহযোদ্ধা,আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আব্দুস সালাম দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন। রাজনৈতিক কারণে কারাবরণও করেছেন।সুস্থতা কামনা করে দেশে ও প্রবাসে অবস্থানরত আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, দলীয় নেতাকর্মীসহ শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
