খুলনা, বাংলাদেশ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

কেশবপুর “পূরবী খেলাঘর আসরের” বর্ধিত সভা অনুষ্ঠিত

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী পাঁজিয়া ইউনিয়নে পূরবী খেলাঘর আসরের” আয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরের পাঁজিয়া বাজার রূপালী ব্যাংকের নিচ তলায় ওই সভা হয়।বুধবার (১২ আগস্ট-২৬) সন্ধ্যায় পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের সভাপতি বাবুর আলী গোলদার-এর সভাপতিত্বে এবং পূরবী খেলাঘর আসরের সহ-সভাপতি মানব মন্ডল-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা কমিটির সভাপতি আব্দুল মজিদ বড় ভাই।সভায় বক্তব্য রাখেন, পূরবী খেলাঘর আসরের উপদেষ্টা পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও কবি তাপস দে, ২৭কাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সঙ্গীত শিল্পী উজ্জ্বল ব্যানার্জী, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ক্রীড়া শিক্ষক ও মনোজ খেলাঘরের সভাপতি শহিদুল ইসলাম, পূরবী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সিনিয়র শিক্ষক সুব্রত কুমার চক্রবর্তী, বেতিখোলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও পাঁজিয়া ডিগ্রী কলেজের ছাত্র উদয় বিশ্বাস।সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে বাবুর আলী গোলদার আহ্বান, আব্দুল লতিফ যুগ্ম আহবায়ক, উদয় বিশ্বাস যুগ্ম আহ্বায়ক ও তাপস দে কে সদস্য সচিব করে ০৯ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। আগামী ডিসেম্বরে কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে, সেকারণে অক্টোবর মাসের শেষ সপ্তাহে সম্মেলন অনুষ্ঠানে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT