
মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।
খুলনার পাইকগাছায় “উপজেলা আইনশৃঙ্খলা কমিটির” মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ আওয়াল কবির, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এস এম আমিনুল ইসলাম, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান মিজান, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক এইচএম সফিউল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, ষোলআনা সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান।সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, উপজেলা কৃষি অফিসার মোঃ একরামুল হোসেন, উপজেলা জামায়াতে সেক্রেটারি আলতাফ হোসেন, প্রভাষক লুৎফা ইসলাম, আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আঃ ওহাব, দেবাশীষ সরদার প্রমুখ।আয়োজিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
