খুলনা, বাংলাদেশ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

রূপসায় যুবদল নেতার ভাইকে গুলি করে হত্যা

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা রূপসা ব্রিকস ইটভাটায় গুলি করে ফখরুল শেখ (৩২) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ আগস্ট ২০২৬) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য মাঝেমধ্যে ফখরুল রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন। ঘটনার রাতে তিনিও ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন।আনুমানিক রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ইটভাটায় প্রবেশ করে ফখরুলকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। রাত ১টা ১১ মিনিটের দিকে ফখরুল গুলিবিদ্ধ হওয়ার খবর পান তার বড় ভাই রূপসা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও যুবদল নেতা ফরহাদ শেখ।খবর পেয়ে তিনি দ্রুত ইটভাটায় গিয়ে ছোট ভাইকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় ফখরুলকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ফখরুলের শরীরে দুটি গুলির আঘাত রয়েছে। একটি গুলি লাগে ঘাড়ে। আরেকটি ডান চোয়ালের নিচ দিয়ে ঢুকে বাম কানের ওপর দিয়ে বেরিয়ে যায়।নিহত ফখরুল শেখ রূপসা উপজেলার নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে ভাই ফরহাদ শেখ যুবদল নেতা হওয়ায় পারিবারিকভাবে বিএনপি’র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চার ভাই ও এক বোনের মধ্যে ফখরুল ছিলেন সবার ছোট। তার দুটি মেয়ে রয়েছে।এ বিষয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক মীর বলেন, “ফখরুলের পরিবার সূত্রে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। লাশের সুরতহালে দেখা যায় তার শরীরে দুইটি গুলি লেগেছে। ময়না তদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, “তার ভাই ফরহাদ শেখ বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই হত্যা মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে কে বা কারা এবং কী কারণে ফখরুলকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT