খুলনা, বাংলাদেশ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

বিল ডাকাতিয়ার নিমতলা খালের দুই পাড়ে ৫০০শত নারিকেলের চারা রোপন করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান মনোজিৎ বালা

[ccfic]

আড়ংঘাটা প্রতিনিধি অনুপম মল্লিক

খুলনার ডুমুরিয়ার রঘুনাথপুর ইউনিয়নের কৃষ্ণনগর নিমতলা পুনঃ খননের ফলে দুই পাশের উঁচু নতুন মাটির ভেড়ির উপর খুলনা ৫ আসনের এমপি মোহাম্মদ আলি আজগার লবির দেওয়া পাঁচশত নারিকেল গাছের চারা। পরিবেশ ও জলবায়ু সংরক্ষণে সবুজ বনায়ন কর্মসূচির উদ্দেশ্যে জনকল্যাণে সারি সারি শত শত দৃষ্টিনন্দন নারিকেলের চারা সরকারি উদ্যোগে লাগিয়ে।রঘুনাথপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মনোজিৎ বালা এই মহৎ উদ্যোগটি গ্রহণ করে বিল ডাকাতিয়ার কৃষকের ভাগ্য উন্নয়নের বৃক্ষরোপণ করে এই প্রথম কোন চেয়ারম্যান ডুমুরিয়ার পরিবেশ ও জলবায়ুর মোকাবেলা ভূমিকা রেখে প্রশংসায় ভাসছেন।প্রতিনিধিকে তিনি বলেন আমি এই অনুপ্রেরণা পেয়েছি গফফার সড়কে সারি সারি নারিকেলের গাছ দেখে আমি উদ্বুদ্ধ হয়ে এই উদ্যোগটি সরকারি ভাবে গ্রহণ করেছি। গরমের সময় বিলের কৃষকরা এই নারিকেল গাছের ছায়ায় বসতে পারবে এবং এর ফল হলে ডাবের পানি পান করে তাদের তৃষ্ণা মেটাতে পারবে গাছের ছায়ায় আশ্রয় নিতে পারবে। তাছাড়া দুর্যোগ মোকাবেলায় এই নারকেল গাছ পরিবেশ ও বনাঞ্চল গড়ে তোলার ফলে বিল ডাকাতিয়ার কৃষকের ভাগ্য উন্নয়নে সহায়ক হবে। তিনি আরো বলেন এই খাল খননের ফলে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে কৃষক মৎস্যজীবী সবজি চাষী সবাই নির্বিঘ্নে চলাচল করছে। সবার মনে হাসি ফুটেছে। ভবিষ্যতে এ ধরনের পরিকল্পনা নেওয়ার ইচ্ছা রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT