
আবিদুর রহমান আলিফ,বটিয়াঘাটা
গতকাল বেলা ১২ টায় খুলনা নবপল্লী কমিউনিটি সেন্টারে “বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের” খুলনা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়। উক্ত আহ্বায়ক কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির আহবায়ক জনাব মোঃ কবির খানসহ অন্যতম সদস্য বাবু স্বপন পান্ডে, আঃ মান্নান সহঅন্যান্য নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন বাবু অজয় সরকার। উক্ত অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের খুলনা জেলা শাখা আহবায়ক হিসেবে বাবু অজয় সরকারকে মনোনীত করা হয় এবং ভোটের মাধ্যমে সদস্য-সচিব নির্বাচিত হন মোঃ নজরুল ইসলাম।১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্ন সদস্য হলেন- এ্যাডঃ মেহেদী ইনসান,বাবু সৌমেন রায় স্বত্বাধিকারী রাজদূত অপেরা, শিশির ঢালি স্বত্বাধিকারী মা প্রতিমা শ্রী কৃঞ্চ নাট্য সংস্থা, অন্জু বেগম স্বত্বাধিকারী রাজমহল অপেরা, আল্পনা বৈরাগী পরিচালক বিঞ্চুপ্রিয়া নাট্য সংস্থা , জাহাঙ্গীর আকন্দ,কালি পদ বিশ্বাস, প্রদীপ হালদার, ও সুজিত গোলদার বিমান।সভা শেষে নির্বাচনিয় ফলাফল নব নির্বাচিত সদস্য-সচিব মোঃ নজরুল ইসলামের হাতে তুলে দেন কেন্দ্রীয় কমিটির আহবায়ক জনাব মোঃ কবির খাঁন।
