খুলনা, বাংলাদেশ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

রূপসায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১২

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

মাননীয় পুলিশ সুপারের নির্দেশনায় রূপসা উপজেলার ৫টি ইউনিয়নে একযোগে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেছে খুলনা জেলা পুলিশ। অভিযানে ১০টি মোটরসাইকেল আটক, ৪টি ওয়ারেন্ট তামিল এবং মাদকসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (১০ আগস্ট ২০২৬) বিকাল সাড়ে ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রায় সাড়ে ৪ ঘণ্টা ধরে এ অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা গেছে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল, রূপসা থানার অফিসার ইনচার্জ, আরআরএফ, পুলিশ লাইনস এবং কেএমপি ও রূপসা থানা ক্যাম্পের সমন্বয়ে গঠিত একটি টিম এ অভিযানে অংশ নেয়।অভিযানকালে রূপসা উপজেলার ১নং আইচগাতী, ২নং শ্রীফলতলা, ৩নং নৈহাটি, ৪নং টিএসবি ও ৫নং ঘাটভোগ ইউনিয়নের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হয়। এর মধ্যে আইচগাতী ইউনিয়নের আব্দুলের মোড়ে বসানো চেকপোস্ট থেকে ১০টি মোটরসাইকেল আটক এবং ৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দায়ের করা হয়।এছাড়া অভিযান চালিয়ে ১ বছরের সাজাপ্রাপ্ত ১টি জিআর ওয়ারেন্টসহ ৩টি সাধারণ জিআর ওয়ারেন্ট তামিল করা হয়। একই সময় গাঁজা সেবনরত অবস্থায় গাঁজাসহ ২ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।এ বিষয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল রাজ্জাক মীর বলেন, “জননিরাপত্তা নিশ্চিত এবং মাদক ও সন্ত্রাস নির্মূলে রূপসার প্রতিটি ইউনিয়নে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।ওসি আব্দুর রাজ্জাক মীর আরও বলেন, “আমরা চাই রূপসার প্রতিটি রাস্তা নিরাপদ হোক। অবৈধ মোটরসাইকেল ও মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। সাধারণ মানুষের সহযোগিতা পেলে অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT