খুলনা, বাংলাদেশ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

ছাতকের ‘ব্রিজ একাডেমি’তে এসএসসি-২০২৬ এ শতভাগ সাফল্য

[ccfic]

সুনামগঞ্জ প্রতিনিধি 

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জস্থ স্বনামধন্য ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান ‘ব্রিজ একাডেমি’র এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এ বছর প্রতিষ্ঠানটি থেকে শতভাগ শিক্ষার্থী সফলতার সাথে উত্তীর্ণ হয়ে বরাবরের মতো নিজেদের ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে।যা সুনামগঞ্জ জেলার মধ্যে অন্যতম।প্রকাশিত ফলাফলে জানা যায় এ বছর ব্রিজ একাডেমি থেকে মোট ১৪ জন শিক্ষার্থী ইংরেজি ভার্সন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ১৪ জনই কৃতকার্য হয়। এর মধ্যে জিপিএ-৫ (A+) অর্জন করেছে ২ জন, ‘এ’ গ্রেড পেয়েছে ১০ জন, ‘এ-’ (A-) গ্রেড ১ জন এবং ‘বি’ গ্রেড পেয়েছে ১ জন শিক্ষার্থী।শতভাগ পাসের এই গৌরবে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বইছে।প্রতিষ্ঠানের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ আইয়ুব করম আলী এই ফলাফলে আনন্দ প্রকাশ করে বলেন, “শিক্ষার মান উন্নয়নে আমরা শুরু থেকেই বদ্ধপরিকর। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মানসম্মত পাঠদানের ফলেই আজ এই শতভাগ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। উত্তীর্ণ সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে তিনি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।”শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যের বিষয়ে ব্রিজ একাডেমির প্রিন্সিপাল মোস্তাক আহমেদ জানান, “আমাদের শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তিতার মাধ্যমে এই ফলাফল অর্জন করেছে। শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা এবং অভিভাবকদের নিয়মিত সহযোগিতাই আমাদের এই সাফল্যের মূল চাবিকাঠি। আমরা আশা করি আগামীতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT