খুলনা, বাংলাদেশ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

গোল্ডেন এ+ পেয়েছে মারজানা,ভবিষ্যতে প্রকৌশলী হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে চায়

[ccfic]

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-

পাইকগাছা উপজেলার বিরাশী গ্রামের মেধাবী শিক্ষার্থী মারজানা জামান চলতি বছরের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ পেয়েছে। পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে সে ১ হাজার ১৫০ নম্বরের মধ্যে ১ হাজার ৮৮ নম্বর পেয়েছে। ভবিষ্যতে প্রকৌশলী হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে চায় মারজানা।মারজানা জামান উপজেলার বিরাশী গ্রামের বাসিন্দা মনিরুজ্জামান ও আয়শা সিদ্দিকার একমাত্র সন্তান। বাবার ব্যবসা এবং মেয়ের পড়াশোনার সুবিধার জন্য বর্তমানে তাঁরা পাইকগাছা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বসবাস করছেন।২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেয় মারজানা। ফল প্রকাশের পর দেখা যায়, সে সব বিষয়ে এ+ পেয়েছে। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।মারজানার পরিবার সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার আগ্রহ ছিল। নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদের পরামর্শ মেনে চলত সে। পরীক্ষার প্রস্তুতির সময়ও নির্ধারিত সময় অনুযায়ী পড়াশোনা করেছে। পরিবারের পক্ষ থেকেও তার পড়াশোনায় সব ধরনের সহযোগিতা করা হয়েছে।নিজের ফলাফল নিয়ে মারজানা জামান বলে, ‘ভালো ফলাফল করতে পেরে আমি খুব আনন্দিত। আমার এই সাফল্যের পেছনে বাবা-মা ও বিদ্যালয়ের শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। তাঁরা সবসময় আমাকে উৎসাহ দিয়েছেন এবং পড়াশোনায় সহযোগিতা করেছেন।’ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মারজানা বলে, ‘আমি ভবিষ্যতে প্রকৌশলী হতে চাই। ভালোভাবে পড়াশোনা করে আমার স্বপ্ন পূরণ করতে চাই।’মারজানার বাবা মনিরুজ্জামান বলেন, মেয়ের এমন ফলাফলে তাঁরা খুবই আনন্দিত। ছোটবেলা থেকেই মারজানা পড়াশোনায় মনোযোগী। ভবিষ্যতে সে যেন নিজের স্বপ্ন পূরণ করতে পারে, সে জন্য পরিবারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা বলেন, মারজানার এই সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার। নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের পরামর্শ এবং পরিবারের সহযোগিতার মাধ্যমে একজন শিক্ষার্থী ভালো ফলাফল করতে পারে, মারজানার সাফল্য তারই উদাহরণ।তাঁরা আশা করেন, এসএসসির পর উচ্চশিক্ষাতেও মারজানা ভালো ফলাফল করবে। নিজের স্বপ্ন পূরণ করে একদিন প্রকৌশলী হয়ে পরিবার, বিদ্যালয় ও এলাকার সুনাম বয়ে আনবে সে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT