খুলনা, বাংলাদেশ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

আইটিইই পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অসাধারণ সাফল্য:

[ccfic]

আবিদুর রহমান আলিফ

খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের শিক্ষার্থীরা গত এপ্রিলে অনুষ্ঠিত ‘ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন (আইটিইই)’ এ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই পরীক্ষায় বাংলাদেশসহ আইটিপিইসি-এর অন্তর্ভুক্ত দেশগুলোর সম্মিলিত ফলাফলে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শীর্ষস্থান দখল করে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন।এবারের আইটিইই পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের ২১ জন এবং ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের ২ জনসহ মোট ২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১০ জন শিক্ষার্থী পূর্ণাঙ্গভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।আইটিপিইসি-এর সদস্যভুক্ত দেশসমূহের পরীক্ষার্থীদের সম্মিলিত ফলাফলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিসিপ্লিনের শিক্ষার্থী মুকেশ কুমার মণ্ডল ও মোঃ নাজমুল হুদা লাবিব যৌথভাবে প্রথম স্থান এবং অদিতি দেবনাথ তৃতীয় স্থান অর্জন করে আন্তর্জাতিক পর্যায়ে এক্সিলেন্স অ্যাওয়ার্ড-এর জন্য নির্বাচিত হয়েছেন। এছাড়াও পূর্ণাঙ্গভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জাতীয়ভাবে প্রথম অবস্থানকারী দুইজন ও তৃতীয় অবস্থান অর্জনকারী দুইজনসহ প্রথম পাঁচটি অবস্থানের সাতজনই খুলনা বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিসিপ্লিনের শিক্ষার্থী।

এদিকে, আন্তর্জাতিক পর্যায়ে এক্সিলেন্স অ্যাওয়ার্ড-এর জন্য নির্বাচিত শিক্ষার্থীরা গতকাল সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের সাফল্যের ধারাবাহিকতা কামনা করেন।সিএসই ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. এস এম রফিজুল হক, ইনোভেশন হাবের পরিচালক প্রফেসর ড. জি এম আতিকুর রহমান, সহকারী অধ্যাপক ড. মোঃ জাহিদুল ইসলাম ও সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।শিক্ষকবৃন্দ মনে করেন, শিক্ষার্থীদের মেধা, কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন এবং পরিকল্পিত প্রশিক্ষণের সমন্বিত ফল হিসেবেই এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে। একই সঙ্গে এই ফলাফল আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি শিক্ষার্থীদের সক্ষমতারও একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের তথ্যপ্রযুক্তি পেশাজীবী হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT