খুলনা, বাংলাদেশ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

কয়রা মহেশ্বরীপুর ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সালমান হায়দার সেলিম , তৃণমূলে ব্যাপক আলোচনা

[ccfic]

কয়রা উপজেলা প্রতিনিধি:বিএম আলামিন ইসলাম আসন্ন কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বইছে নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণার মাঠে বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন খুলনা জেলার ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান খুলনা জেলার স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য তরুণ সমাজ সেবক সালমান হায়দার সেলিম।তৃণমূল নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসীর সাথে আলাপকালে জানা যায়, সালমান হায়দার সেলি কেবল দলের একজন পরীক্ষিত নেতাই নন, তিনি বিগত বছরগুলোতে স্বৈরাচারী শাসনবিরোধী আন্দোলন ও রাজপথের প্রতিটি লড়াইয়ে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন। স্থানীয় রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের সক্রিয়তা এবং বিপদের সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে তাঁর এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।মহেশ্বরীপুর ইউনিয়নের সাধারণ ভোটারা বলেন, আসন্ন ইউপি নির্বাচনে সৎ, যোগ্য এবং রাজপথের সাহসী নেতৃত্বকে দেখতে চায় ইউনিয়নবাসী। সেই বিবেচনায় দলের হাইকমান্ডের কাছে সালমান হায়দার সেলিম        জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতাকে গুরুত্বের সাথে বিবেচনা করার দাবি জানাচ্ছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।বিএনপির মনোনয়ন প্রত্যাশী সালমান হায়দার সেলিম সাথে কথা বললে তিনি জানান, “আমি দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে রাজপথে থেকেছি এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতাকর্মীদের নিয়ে সরব ছিলাম। মহেশ্বরীপুর ইউনিয়নকে একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে আমি কাজ করতে চাই। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তবে আমি জয়লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী।”বর্তমানে মহেশ্বরীপুর ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন এই নেতা, যা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার পথকে আরও সুগম করবে বলে মনে করছেন তাঁর অনুসারীরা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT