খুলনা, বাংলাদেশ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

রূপসায় টাকার অভাবে চিকিৎসা হয়নি,ডেঙ্গুতে ছাত্রীর মৃত্যু

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনার রূপসায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নাছিমা আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।নিহত নাছিমা উপজেলার টিএসবি ইউনিয়নের উত্তর খাজাডাঙ্গা গ্রামের রিজাউল ইসলামের মেয়ে। সে কাজদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিল।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট জ্বর ও শরীর ব্যথা নিয়ে নাছিমাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু পরিবারের আর্থিক সংকটের কারণে তারা নাছিমাকে বাড়িতে নিয়ে যান।বাড়িতে নেওয়ার পর রাতে আবারও তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নাছিমার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠী ও শিক্ষকরা জানান, নাছিমা ছিল খুবই শান্ত ও মেধাবী। এসএসি পরীক্ষার্থী ছিল সে। নাছিমার বাবা রিজাউল কান্নাজড়িত কণ্ঠে বলেন, “মেয়েটাকে বাঁচাতে চেয়েছিলাম। কিন্তু টাকার অভাবে হাসপাতালে রাখতে পারিনি। এখন সব শেষ হয়ে গেল।স্থানীয় ইউপি সদস্য বলেন, “গরিব পরিবারের মেয়ে। চিকিৎসার অভাবে ঝরে গেল একটি সম্ভাবনা। সরকারের কাছে অনুরোধ ডেঙ্গু রোগীদের চিকিৎসায় আরও সহায়তা বাড়ানো হোক।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, “ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। জ্বর হলেই দেরি না করে হাসপাতালে আসতে হবে। রেফার্ড করা রোগীকে অবশ্যই উন্নত হাসপাতালে নিতে হবে।চলতি বছর রূপসায় এ নিয়ে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হলো বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT