খুলনা, বাংলাদেশ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

কেশবপুরে কৃষকের ধানের চারা রোপণ করে দিলেন আনসার-ভিডিপির সদস্যরা

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নে কৃষকের জমিতে ধানের চারা রোপণ করে সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছেন সাগরদাঁড়ি ইউনিয়ন আনসার-ভিডিপির সদস্যরা।শনিবার (০৮ আগস্ট-২৬) উপজেলার কাস্তা গ্রামের কৃষক আমানাত আলীর ২০ শতাংশ জমিতে ধানের চারা রোপণ করে সহযোগিতা করেন তারা। উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ মিয়াজান আলী-এর নির্দেশনায় এবং সাগরদাঁড়ি ইউনিয়ন আনসার-ভিডিপির দলনেতা আলী হোসেন-এর তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। সাগরদাঁড়ি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম-এর পরামর্শ আধুনিক কৃষিপদ্ধতি অনুসরণ করে কৃষক আমানাত আলী-এর জমিতে উন্নতমানের ধানের চারা রোপণ করা হয়।কৃষকের পাশে দাঁড়ানোর এ উদ্যোগে আনসার-ভিডিপির সদস্যরা নিজেরাই মাঠে নেমে ধানের চারা রোপণ করেন। এতে কৃষক আমানাত আলী উপকৃত হওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কৃষকের প্রতি সহযোগিতার একটি ইতিবাচক বার্তা তৈরি হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন, সাগরদাঁড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি আরিফুর রহমানসহ ইউনিয়ন আনসার-ভিডিপির সদস্যরা।আনসার-ভিডিপির সদস্যরা জানান, কৃষক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাই কৃষকের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানো তাদের সামাজিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও কৃষকের সহযোগিতাসহ জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT