খুলনা, বাংলাদেশ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

আখাউড়ায় ১০ আগষ্ট কল্লাশহীদের ওরশ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

[ccfic]

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার 

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ঐতিহ্যবাহী খড়মপুর হযরত শাহ সৈয়দ আহাম্মদ গেছুদারাজ প্রকাশ্য শাহ্পীর কল্লা শহীদ (র:) সপ্তাহ ব্যপী বার্ষিক ওরশ মোবারক আগামী ১০ আগষ্ট থেকে শুরু হবে। আজ রুজ শনিবার (৮ আগস্ট) ২০২৬ ইং তারিখ সকাল পৌর শহরের খড়মপুর মাজার শরীফ পরিচালনা কমিটির সভা সম্মেলন কক্ষে ওরশের সার্বিক বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া, মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু ও সদস্য কাজী শরীফ খাদেম। কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু বলেন, আগামী ১০ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত সপ্তাহ ব্যপী ওরশ মোবারক অনুষ্ঠিত হবে। ১৪ আগস্ট রাত ১২টা ১ মিনিটে বিশ্বের সকল মুসলিম উম্মাহ শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।ওরশ উপলক্ষে দেশ ও দেশের বাহির থেকে খড়মপুর মাজারে লাখ লাখ ভক্ত মেহমানের সমাগম হয়ে থাকে। উরশ শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি খাদেম স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে। ৩৮ সিসি টিভি ক্যামেরা দ্বারা মাজার শরীফ এলাকা সার্বক্ষনিক মনিটরিং করা হবে। মাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি ও ইউএনও তাপসী রাবেয়া জানান, ওরশ চলাকালীন সময়ে মাজার শরীফ এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় তিন শতাধিক পুলিশ, দুই প্লাটুন ব্যাটালিয়ন আনসার নিয়োজিত থাকবে। পুলিশের পাশাপাশি, র‌্যাব, বিজিবি, নৌ পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ দায়িত্ব পালন করবেন। ফায়ার সার্ভিস ও মেডিকেল টিমও থাকবে। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন। আশা করি সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে ওরশ উদযাপন করতে পারবো। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কফিন উদ্দিন মাহমুদ, আখাউড়া থানার সেকেন্ড অফিসার জাহেদুল কাদের, মাজার কমিটির সদস্য তাকদীর খান খাদেম,কামরুল হাসান খাদেম,কাজী রুপম খাদেম, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকেই ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT