খুলনা, বাংলাদেশ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান: ‘জাহানারা কাঞ্চন স্মৃতি পদক’ পেল নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা

[ccfic]

নিজস্ব প্রতিবেদক

সড়ক নিরাপত্তায় অসামান্য ও বিশেষ অবদান রাখায় ‘নিসচা মহাসমাবেশ ২০২৬’-এ সম্মানজনক ‘জাহানারা কাঞ্চন স্মৃতি পদক’ অর্জন করেছে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখা। এই স্বীকৃতি ডুমুরিয়া উপজেলা শাখার সকল নেতাকর্মী ও সদস্যদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সড়ক দুর্ঘটনা রোধে তাঁদের কাজের গতিকে আরও ত্বরান্বিত করবে বলে আশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।গত ৭আগষ্ট শুক্রবার দিনব্যাপী ঢাকা শিল্পকলা একাডেমীতে আয়োজিত নিসচা’র মহাসমাবেশ এবং বর্ণাঢ্য পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়।এছাড়াও মহাসমাবেশে সড়ক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সারাদেশ থেকে আগত নিরাপদ সড়ক চাই-এর বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা সড়ক দুর্ঘটনা কমাতে ডুমুরিয়া উপজেলা শাখার ধারাবাহিক জনসচেতনতামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে বক্তারা আশা প্রকাশ করেন, এই সম্মাননা সারাদেশের অন্যান্য শাখাগুলোর জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ডুমুরিয়া উপজেলা শাখা সভাপতি খান মহিদুল ইসলাম জাহানারা কাঞ্চন স্মৃতি পদক প্রাপ্তির প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিবেচনায় আমরা নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেয়ে খুবই আনন্দিত। এই অর্জন আমার সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীর অক্লান্ত ত্যাগ এবং শ্রমের ফসল। এ অর্জন আমার ডুমুরিয়া বাসির। এবং নিরাপদ সড়ক গড়তে আমাদের সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT