খুলনা, বাংলাদেশ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

কেশবপুর (অসকস)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা (অসকস) কেশবপুর শাখার উদ্যোগে কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন করা হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট-২৬) সকাল ১০টায় কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে বিভিন্ন প্রজাতের ফলদ গাছের চারা রোপণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী। প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে আসলে প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা প্রদান করে বরণ করে নেন, প্রতিষ্ঠানের প্রধান ডাঃ আলোকেশ কুমার সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আলোকেশ কুমার সরকার এবং কেশবপুর পৌরসভার মেয়র প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির প্রভাষক জাকির হোসেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন অসকস কেশবপুর শাখার সহ-সভাপতি ওয়ারেন্ট অফিসার আমজাদ হোসেন, ওয়ারেন্ট অফিসার রবিউল ইসলাম, সদস্য সচিব সার্জেন্ট আব্দুল্লাহ, জয়েন্ট সেক্রেটারি সার্জেন্ট শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কর্পোরাল রেজাউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট সুবাস ও সার্জেন্ট রুস্তম, দপ্তর সম্পাদক সার্জেন্ট শওকত হোসেনসহ সকল সদস্যবৃন্দ।বৃক্ষরোপণ শেষে কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায়, অসকস কেশবপুর শাখার সভাপতি মাস্টার ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে এবং অসকস কেশবপুর শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টুর সঞ্চালনায় আলোচনা করেন, প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ও উপদেষ্টা ড. হাবিবুর রহমান।প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী বলেন, অসকসের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের দেশ ও মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোনো উন্নয়নমূলক কাজে সহযোগিতার প্রয়োজন হলে তাকে অবহিত করার জন্যও তিনি সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলোকেশ কুমার সরকার বলেন, কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের বৃক্ষরোপণ একটি প্রশংসনীয় উদ্যোগ। গাছ জাতীয় সম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি অসকসের নেতৃবৃন্দ ও সদস্যদের ধন্যবাদ জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT