খুলনা, বাংলাদেশ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

ঈদগাঁওতে শিল্পোদ্যোক্তা মনজুরুল হক চৌধুরীর জানাযায় শোকার্ত মানুষের ঢল 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁওর শিল্পোদ্যোক্তা,ব্যবসায়ী রাজনীতিবিদ ও সমাজসেবক মনজুরুল হক চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না.. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯ টার দিকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। পারিবারিক সূত্র মতে, তিনি দীর্ঘদিন হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগছিলেন। তিনি ঈদগাঁওর মাইজপাড়া এলাকার মরহুম ছৈয়দুল করিম চৌধুরীর পুত্র।প্রয়াত মনজুরুল হক চৌধুরী ছিলেন ঈআউবি এসএসসি ১৯৮২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। তিনি ঈদগাঁও উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য,সামাজিক সংগঠন ও রাজ নীতির সাথে জড়িত ছিলেন।মরহুমের জানাজা একইদিন মাগরিব নামাজের পর ঈদগাঁও মেহেরঘোনা ইউনুছিয়া মাদরাসায়  অনুষ্ঠিত হয়। তাঁর জানাযায় নানান শ্রেনীপেশার লোকজনের উপস্থিতি ঘটে। জানাযায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি এম মম তাজুল হক,ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ার ম্যান সোহেল জাহান চৌধুরী,জালালাবাদ ইউপি  চেয়ারম্যান আলমগীর তাজ জনি,ইসলামপুরের  চেয়ারম্যান দেলোয়ার হোসাইন, ইসলামাবাদের ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, ঈদগাঁও উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নুরুল আজিম,স্থানীয় ইউপি সদস্য বজলুল রশিদ, এডভোকেট মোশারফ হোসেন শিমুল, ঈদগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন, ঈদগাঁও অনলাইন প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর, মেম্বার আবদুল হাকিমসহ বিপুল সংখ্যক লোক জন। এদিকে মনজুরুল হক চৌধুরীর মৃত্যুতে ঈদগাঁও প্রেসক্লাব,অনলাইন প্রেসক্লাব,ঈদগাঁও যুব ঐক্য পরিবার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT