খুলনা, বাংলাদেশ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

জুলাই গণঅভ্যুত্থান দিবস ঈদগাঁওতে বিএনপির গণমিছিল ও আলোচনা সভা 

[ccfic]

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ঈদগাঁও উপজেলা বিএনপি পরিবারের উদ্যোগে এক গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় মহাসড়কের ঈদগাঁও গরুর বাজারস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে এ কর্মসূচি শুরু হয়।মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ করে আলমাছিয়া মাদ্রাসা সড়ক ঘুরে বাস স্টেশনে  এসে সমাপ্ত হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপি সভাপতি আবুল কালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখে উপজেলা বিএনপির সহ-সভাপতি আকতার উদ্দিন বাবুল ও উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল হোসেন। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, জালালাবাদ বিএনপি সভাপতি নুরুল আলম, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি হুমায়ুন কবির কোম্পানি,পোকখালী বিএনপি সভাপতি এ,এইচ সেলিম উল্লাহ, ঈদগাঁও সাধারণ সম্পাদক অহিদুর রহমান কোম্পানি, জালালাবাদ সাধারণ সম্পাদক আব্দুস সালাম কোম্পানি, পোকখালী বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল, ইসলামাবাদ সাধারণ সম্পাদক নুরুল হক, ইসলামপুর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচীব আজম গীর,উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT