খুলনা, বাংলাদেশ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
  আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডুমুরিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল!প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি; ডুমুরিয়া বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে মিছিলের সমাপ্তি
  ৪০ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে প্রতিবাদ সমাবেশে এমপি এজাজ জ্বালাও-পোড়াও, পেট্রোল বোমা নিক্ষেপ, থানা পুলিশকে ঘেরাও করে জনজীবন বিপর্যস্ত করে তুলছে নিষিদ্ধ আ’লীগ
  ডুমুরিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ডুমুরিয়ায় জামায়াতের মিছিল-সমাবেশ

[ccfic]

​ডুমুরিয়া প্রতিনিধি:

গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে খুলনার ডুমুরিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।​বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডুমুরিয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।​উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জামায়াত নেতা অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লাসহ দলের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।​সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যায় জড়িত খুনি ও তাদের দোসরদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT