খুলনা, বাংলাদেশ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

খুলনা দৌলতপুর ব্লাড ডোনেশনের সভাপতি শাহরিয়ার তাজ, সম্পাদক মেহেরব

[ccfic]

ডেস্ক :

দৌলতপুর ব্লাড ডোনেশন-এর ২০২৬–২০২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে, সভাপতি হিসেবে শাহরিয়ার তাজ ও সাধারণ সম্পাদক হিসেবে মেহেরব নির্বাচিত হয়েছেন। “তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৪ সালে ভৈরব নদের কোলঘেঁষা ঐতিহ্যবাহী শিল্পাঞ্চল দৌলতপুরের একঝাঁক মানবিক, স্বপ্নবাজ ও স্বেচ্ছাসেবী তরুণের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় দৌলতপুর ব্লাড ডোনেশন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি স্বেচ্ছায় রক্তদান, রক্তদাতা সংগ্রহ, জরুরি রক্তসেবা নিশ্চিতকরণ এবং বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে আসছে।সংগঠনের প্রতিষ্ঠাকালীন সময়ে উপদেষ্টা পরিষদের পরামর্শক্রমে ১৪ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি সফলভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে এবং বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।সোমবার, ৩ আগস্ট ২০২৬ সংগঠনের বিগত সেশনের মুখপাত্র মুহাম্মাদ শাহরিয়ার তাজের সভাপতিত্বে এবং সচিব মুহাম্মাদ মেহেরব হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এক বৈঠকে উপদেষ্টা পরিষদের মতামতের ভিত্তিতে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে সংগঠনকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে ২০২৬–২০২৭ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।উপদেষ্টা পরিষদ ও সংগঠনের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে মুহাম্মাদ শাহরিয়ার তাজ-কে সভাপতি এবং মুহাম্মাদ মেহেরব হোসাইন-কে সাধারণ সম্পাদক করে ২০২৬-২০২৭ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ১৫ সদস্যবিশিষ্ট নতুন উপদেষ্টা পরিষদ ও পরিচালনা পর্ষদ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।নবনির্বাচিত সভাপতি মুহাম্মাদ শাহরিয়ার তাজ বলেন, বিগত কমিটির মুখপাত্র হিসেবে নানা চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার মধ্যেও কাজ করেছি। ভুলত্রুটি থাকতেই পারে। তবে উপদেষ্টা পরিষদের আস্থা ও সদস্যদের ভালোবাসায় নতুন দায়িত্ব পেয়েছি। ইনশাআল্লাহ নতুন উদ্যমে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে কাজ করব।তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে অনলাইনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। স্থায়ী রক্তদাতা (ডোনার) সংগ্রহ, আধুনিক তথ্যভান্ডার তৈরি এবং জরুরি রক্তসেবা আরও সহজলভ্য করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। খুব শিগগিরই এসব কার্যক্রমের বিস্তারিত সকলের সামনে তুলে ধরা হবে। মানবতার সেবায় দৌলতপুর ব্লাড ডোনেশন সবসময় মানুষের পাশে থাকবে, ইনশাআল্লাহ।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করার লক্ষ্যে বর্তমানে সদস্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। মানবসেবায় আগ্রহী তরুণদের এই উদ্যোগে যুক্ত হয়ে রক্তদান আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানানো হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT