খুলনা, বাংলাদেশ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

ডুমুরিয়ায় পানি উন্নয়ন বোর্ডের জমি দখল ও মন্দির বিক্রির অভিযোগে প্রতিবাদ সভা

[ccfic]

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:

খুলনার ডুমুরিয়া উপজেলার ১২ নম্বর রংপুর ইউনিয়নের আমভিটা বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে মন্দির নির্মাণ এবং পরে প্রায় ১২ লাখ টাকায় তা বিক্রির অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।এ অভিযোগের প্রতিবাদে সচেতন এলাকাবাসীর উদ্যোগে সোমবার বিকেলে আমভিটা বাজারে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম।সভায় উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি নেতা গোলাম রব্বানী, কার্তিক মণ্ডল, আকরাম গাজী, শরীফ গাজী, আহাদ আলী গাজী, আদিত্য কুমার মণ্ডল, পরিতোষ মণ্ডল, বিজয় বিশ্বাস, অসীম বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভায় বক্তারা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। মন্দিরের স্থানে মন্দিরই থাকবে এবং সেখানে অন্য কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। একই সঙ্গে তারা সরকারি জমি দখল ও মন্দির বিক্রির অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।সভায় আরও জানানো হয়, বিষয়টি নিয়ে মঙ্গলবার দলীয় নেতৃবৃন্দের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT