খুলনা, বাংলাদেশ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

পাইকগাছা-কয়রার নেতাকর্মীদের সাথে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

[ccfic]

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি

খুলনা-৬(পাইকগাছা-কয়রা) আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফাহমিদা হক পাইকগাছা ও কয়রা উপজেলা এবং পাইকগাছা পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।সোমবার বিকেলে পাইকগাছা মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (লোনা পানি কেন্দ্র) মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল আলম নান্নু, জেলা যুবদলের সভাপতি শামীম কবীর এবং কয়রা উপজেলা বিএনপি নেতা নুরুল আমিন বাবুল, এম এ হাসান, পাইকগাছা পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ। অনুষ্ঠান পরিচালনা করেন পাইকগাছা উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক।মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ফাহমিদা হক বলেন, খুলনা-৬ আসন (পাইকগাছা ও কয়রা) উপজেলার সার্বিক উন্নয়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।”তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, প্রবাসী কার্ড চালু এবং খাল খনন কর্মসূচি বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে এসব উদ্যোগ শতভাগ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।এ সময় তিনি অভিযোগ করেন, একটি মহল এসব কর্মসূচি নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে বিএনপির বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।সভায় পাইকগাছা ও কয়রা উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT