
হামিদুল হক, রামু কক্সবাজার
কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কে নিয়মিত ভারী যানবাহন চলাচলের ফলে সড়ক, কালভার্ট ও ছোট-বড় সেতুগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।স্থানীয় বাসিন্দারা জানান, মূলত ইটভাটা, বালু ও নির্মাণসামগ্রী পরিবহনে ব্যবহৃত অতিরিক্ত বোঝাই ট্রাক ও ডাম্পার প্রতিদিন এসব সরু গ্রামীণ সড়ক ব্যবহার করছে। অথচ এসব সড়ক নির্মাণ করা হয়েছে হালকা যান চলাচলের জন্য। ফলে অল্প কিছুদিনের মধ্যেই সড়কের পিচ উঠে যাচ্ছে, কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।একই সঙ্গে দুর্বল হয়ে পড়ছে কালভার্ট ও সেতুগুলো। অনেক স্থানে ফাটল দেখা দিয়েছে, যা যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ প্রতিদিন এই ভাঙাচোরা সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।স্থানীয়রা অভিযোগ করেন, প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় দিন দিন পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। তারা দ্রুত ভারী যান চলাচল নিয়ন্ত্রণ, বিকল্প সড়ক ব্যবহারের ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতুর সংস্কারের দাবি জানান।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। তারা বলছেন, এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
