খুলনা, বাংলাদেশ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ

ঈদগাঁওতে বন্যাদুর্গত সদস্যদের পাশে ‘আশা’

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁওতে ভয়াবহ বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’। ২ আগস্ট (রবিবার) দুপুরে বন্যা দুর্গত সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়।সূত্র মতে, ঈদগাঁও শাখায় ২৪২৬ জন সদস্যের মাঝে জনপ্রতি ১ হাজার টাকা করে ২৪ লাখ ২৬ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হবে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের পুরুষ- মহিলা এবং ধনী-দরিদ্র নির্বিশেষে এ সংস্থার গ্রাহকদের পর্যায়ক্রমে এ সহায়তার আওতায় আনা হয়।প্রতিষ্ঠানটির অভ্যন্তরে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার কক্সবাজার জেলা সহকারি এরিয়া ম্যানেজার শিবু দাশ গুপ্ত। প্রধান অতিথির শুভেচ্ছা বক্তব্য দেন, ঈদগাঁও উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম। তিনি বলেন, বেসরকারি উন্নয়ন সংগঠনের মধ্যে আশা-র কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত। মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোয় তিনি সংস্থাটিকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি এ সংস্থার সদস্যদের ছেলেমেয়েদের পড়ালেখার মাধ্যমে উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির সেবায় এগিয়ে নিতে তাদের ভূমিকা রাখার আহ্বান জানান। শাখা ব্যবস্থাপক নিধন কুমার দাশ, সহকারী শাখা ব্যবস্থাপক মো. আরিফুল হক এবং শিক্ষা সুপারভাইজার শোয়াইব মাহমুদ জামান এই কার্যক্রম পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT