খুলনা, বাংলাদেশ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ

বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী আজ: রাড়ুলীতে নানা কর্মসূচি

[ccfic]

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা):

আজ ২ আগস্ট, বিশ্ববরেণ্য বিজ্ঞানী, শিল্পোদ্যোক্তা ও মহাপুরুষ আচার্য প্রফুল্ল চন্দ্র (পি সি) রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী। ক্ষণজন্মা এই মহান বিজ্ঞানীর জন্মদিন উপলক্ষে খুলনা জেলা প্রশাসন, পাইকগাছা উপজেলা প্রশাসন ও রাড়ুলী ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী বর্ণাঢ্য নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।আজ সকালে খুলনার পাইকগাছায় বিজ্ঞানীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, তাঁর স্মৃতিবিজড়িত জন্মস্থান পরিদর্শন, জীবন ও কর্মের ওপর আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী এবং বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন। সভায় সভাপতিত্ব করবেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায় ১৮৬১ সালের ২ আগস্ট খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হরিশচন্দ্র রায় চৌধুরী এবং মাতা ভুবন মোহিনী দেবী। পিতার প্রতিষ্ঠিত স্কুলেই তাঁর শিক্ষার হাতেখড়ি। পরবর্তীতে পরিবার কলকাতায় স্থানান্তরিত হলে তিনি হেয়ার স্কুল ও অ্যালবার্ট স্কুলে পড়াশোনা করেন এবং সেখান থেকে এন্ট্রান্স পাস করেন। ১৮৯১ সালে তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউট থেকে এফ.এ পাস করে প্রেসিডেন্সি কলেজে বিএ-তে ভর্তি হন।১৮৮২ সালে সম্মানজনক ‘গিলক্রাইস্ট’ বৃত্তি পেয়ে তিনি ইংল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৮৮৫ সালে বিএসসি ডিগ্রি লাভ করেন। ১৮৮৭ সালে মৌলিক গবেষণার জন্য ডি.এসসি উপাধিতে ভূষিত হন এবং একই বছর বিশ্ববিদ্যালয় কেমিক্যাল সোসাইটির সহ-সভাপতি নির্বাচিত হন।ইউরোপ সফর শেষে ১৮৮৮ সালে দেশে ফিরে তিনি দীর্ঘ ২৭ বছর (১৮৮৯–১৯১৬) প্রেসিডেন্সি কলেজে এবং পরবর্তী ২০ বছর (১৯৩৬ পর্যন্ত) বিজ্ঞান কলেজে ‘পালিত অধ্যাপক’ হিসেবে শিক্ষকতা করেন। ১৮৯৫ সালে বিজ্ঞান জগতের অন্যতম সেরা আবিষ্কার ‘মারকিউরাস নাইট্রাইট’ উদ্ভাবন করে তিনি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেন।শুধু বিজ্ঞান গবেষণাই নয়, দেশীয় শিল্পের বিকাশে ১৮৯২ সালে মাত্র ৮০০ টাকা মূলধন নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন বিখ্যাত ‘বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস’। ১৯৩৭ সালে মানিকতলায় ‘স্যার প্রফুল্ল চন্দ্র রিসার্চ ল্যাবরেটরি’ এবং ১৯৩৪ সালে খুলনার সোনাডাঙ্গায় বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে ‘প্রফুল্ল চন্দ্র কটন মিল লিঃ’ (পরবর্তীতে খুলনা টেক্সটাইল মিল) স্থাপন করেন।সমাজসেবায় তিনি ছিলেন অনন্য। ১৯০৮ সালে নিজ গ্রামে সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক, বাগেরহাটের পিসি কলেজ, খুলনার এ.পি.সি শিশু বিদ্যালয়সহ অগণিত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও আর্থিক অনুদান প্রদান করেন।বিজ্ঞান ও সমাজে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় ছাড়াও ভারতবর্ষের মহীশূর, বেনারস ও ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করে। ব্রিটিশ সরকার তাঁকে ১৯১২ সালে ‘সিআইই’ (CIE) এবং ১৯২৯ সালে ‘নাইট’ (Sir) উপাধিতে ভূষিত করে।ভারতবর্ষের এই মহান বিজ্ঞানী ১৯৪৪ সালের ১৬ জুন ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT