খুলনা, বাংলাদেশ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক

শোলাকুড়ীতে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

[ccfic]

ডেস্ক :

টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিঠুর মা (প্রায় ৭৫) দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন।শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার শোলাকুড়ী ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বৃদ্ধাকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামান্য কিছু স্বর্ণালংকার এবং মাটির ব্যাংকে জমানো টাকার লোভে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ হওয়ার আগে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি আতঙ্কও বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT