
আবিদুর রহমান আলিফ, বটিয়াঘাটা উপজেলা: গতকাল শনিবার ববিকাল ৩ টায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে খুলনা জেলা পরিষদের বিভিন্ন প্রকার চারা বিতরণ অনুষ্ঠানে বটিয়াঘাটা উপজেলার নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খান । বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদ প্রশাসক এসএম মনিরুল ইসলাম বাপ্পি ,খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল ইসলাম বটিয়াঘাটা উপজেলার বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান খায়রুল ইসলাম জনি,উপজেলা বিএনপি’র আহবায়ক এজাজুর রহমান শামীম গোলদার, উপজেলা বিএনপি’র সদস্য সচিব খন্দকার ফারুক, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু,যুব উন্নয়ন কর্মকর্তা আবুবক্কার, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব মুন্সি, সাংবাদিক রাসেল, চেয়ারম্যান আসলাম হালদার প্রমুখ।বটিয়াকাটা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মধ্যে খুলনা জেলা পরিষদ উদ্যোগে বিভিন্ন প্রকার ফলজ,বনজ,ঔষধি গাছ বিতরণ করেন।
