খুলনা, বাংলাদেশ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক

ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী

[ccfic]

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। তিনি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে ইসলামাবাদ রেলস্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।তিনি ১ আগস্ট (শনিবার) দুপুর ১২টার দিকে ইসলামাবাদ রেলস্টেশন পরিদর্শন করেন। স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের দাবির প্রেক্ষিতে তিনি এ আশ্বাস দেন। পরিদর্শনকালে জাতীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, রেলওয়ে সিআরবি চট্টগ্রাম মহাব্যবস্থাপক (পূর্ব) মোঃ সুবক্তগীন, ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা, ইসলামাবাদ স্টেশন মাষ্টার মো: আবদুল কাইয়ুম,আতিকুর রহমান,ঈদগাঁও উপজেলা যুব দলের আহবায়ক কামাল হোসেন, সাবেক মেম্বার মোজাম্মেল হক, বিএনপি নেতা জানে আলম, ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মো: নোমানসহ বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বৃন্দ।পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্য,উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে স্টেশন মাস্টারদের ঘন্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। এতে রাত্রিকালীন পুলিশি নিরাপত্তার ব্যবস্থার আশ্বাস দেন ইউএনও।উল্লেখ যে, গত ২ জুন রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্টেশনের অপারেশনাল কার্যক্রম ও ট্রেনের যাত্রাবিরতি আকস্মিকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে স্টেশনকেন্দ্রিক এলাকার লাখো মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছিল।পরবর্তীতে জনস্বার্থ ও রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে ইসলামাবাদ স্টেশনের বন্ধ কার্যক্রম পুনরায় চালু, লোকাল ট্রেনের যাত্রাবিরতি পুনর্বহাল এবং ঢাকা-কক্সবাজার ট্রেনের যাত্রাবিরতি চালুর দাবিতে কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল রেলপথ প্রতিমন্ত্রীর কাছে আবেদন করেন। দীর্ঘ ২ মাস ধরে ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে মাঝখান থেকে রেল চলাচল করায় যাত্রীদের দারুন অসুবিধা সৃষ্টি হয়েছিল। ১ আগষ্ট থেকে রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকেই রেল চলাচলে যাত্রীরা নিরাপদে উঠানামা করছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT