খুলনা, বাংলাদেশ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক

ঈদগাঁওতে রাত্রিকালীন তীব্র লোডশেডিং, অতিষ্ঠ গ্রাহক সমাজ

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁওতে এবার দিনের চেয়ে রাত্রিকালীন তীব্র লোডশেডিং চলছে। ফলে অতিষ্ঠ হয়ে পড়েন নারী-পুরুষসহ শিশু কিশোরেরা। যার ফলে গ্রাহকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। জানা যায়, ঈদগাঁও উপজেলার পাড়া মহল্লাজুড়ে বিদ্যুৎ বিভ্রান্ট চরমে উঠেছে। দেখার কেউ নেই। দিনের বেলায় স্বাভাবিক দেখা গেলেও রাত্রে লোডশেডিং চলছে হরদম। গেল দুয়েকদিনে রাতের সময় ৪/৫ বার বিদ্যুৎ আসা যাওয়ার দৃশ্য চোখে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিস গ্রাহকদের ক্ষোভ ঝাঁড়তেও দেখা যায়।ঘন ঘন লোডশেডিংয়ের কারনে বসতবাড়ীর ফ্রীজে রক্ষিত মাছ ও মাংসসহ অন্যান্য জিনিসপত্র নষ্ট হওয়ার উপক্রম শুরু হয়।একদিকে মশামাছির উপদ্রব, অন্যদিকে রাতের বেলায় লোডশেডিং দু-সমস্যায় সম্মুখীন পল্লী বিদ্যুৎতের গ্রাহক সমাজ। ঘনঘনই বিদ্যুৎ বিভ্রান্টের ফলে ছোট শিশুরা গরমে কান্নায় ভেঙ্গে পড়ার পাশাপাশি  নারী-পুরুষ গ্রাহকরা অতিষ্ঠ হয়ে পড়েন। একটু বিদ্যুৎ আসলেই ঘুম আসার মুহুর্তে আবারও চলে যায়। এমনি অবস্থায় রাত পার করেন গ্রামাঞ্চলে বসবাসরত লোকজন। চার্জিং ফ্যান দীর্ঘক্ষন স্থায়ী হয়না।গৃহবধূ ও গ্রাহকরা জানান, দিনের চেয়ে রাত্রিকালীন বিদ্যুৎ লোড শেডিং চলছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবী।ঈদগাঁও জোনাল অফিস এজিএম ( ও এন্ড এম) সূত্রে জানা যায়, ঈদগাঁও জোনাল অফিস এ বর্তমান পীক ডিমান্ড ২২ মেগাওয়াট, তার বিপরীতে বরাদ্দ ১০ মেগাওয়াট। লোডশেডিং ১২ মেগাওয়াট। ফলে অর্ধেকের বেশী লাইনে লোডশেডিং হচ্ছে। অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT