
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
দক্ষিণ চট্টগ্রামের বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারকে সুরক্ষিত ও যানজটমুক্ত করতে কিংবা নানা সমস্যা ও উত্তরণের উপায় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।৩১জুলাই (শুক্রবার) বাদে আসর ঈদগাঁও পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে “ঈদগাঁও বাজারের বিভিন্ন সমস্যা ও উত্তরণের উপায়” শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা জেলা বিএনপির সহ-সভাপতি এম মমতাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ও বক্তাগণ ঈদগাঁও বাজারের বর্তমান নানা সংকট তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেন।বক্তারা বলেন, বাজারটি বর্তমান অভিভাবক হীনতা, তীব্র যানজট, চুরিসহ নিরাপত্তাহীনতা চরম আকার ধারণ করেছে। এসব সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণে জোর দেওয়া হয়। এছাড়া বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে ঈদগাঁও, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথে সমন্বয় করে স্থায়ী সমাধানের লক্ষে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, রাজনীতিবিদ আব্দুস সালাম, ছব্বির আহমদ, বাবু স্বপন দে, সিরাজুল ইসলাম, নুরুর রহিম সওদাগর, যুবনেতা ফারুক আহমেদ, আব্দুল হামিদ ও সাকলাইন মোস্তাক প্রমুখ।
