
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রম পরীক্ষা সম্পন্ন হয়। এ উপলক্ষে নারী ও পুরুষদের মৌখিক যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩০জুলাই) সকাল ১০টা থেকে ঈদগাঁও উপজেলা প্রশাসনের অস্থায়ী হলরুমে এটির কার্যক্রম শুরু হয়।এসময় উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংছিনু মারমা, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আবু তাহের, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মেডিকেল কর্মকর্তা রোকসানা সহ অন্যান্য কর্মকর্তারা।এছাড়াও ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদসহ বিএনপিও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন।উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পযন্ত ঈদগাঁও, পোকখালী, ইসলামপুর আর দুপুর ২টা থেকে ৩টা পযন্ত জালালাবাদ ও ইসলামাবাদ ইউনিয়নে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক নারী-পুরুষরা পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
