
এম আবু হেনা সাগর,ঈদগাঁও
টানা বৃষ্টিপাতে ঈদগাঁওর খালপাড়ের লোকজন দের মরণ দশা কাটছেনা। প্লাবিত হয়ে শিক্ষা্থীও নারী-পুরুষরা চরম বিপাকে পড়েন। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে এখনো অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিতে জবুতবু হয়ে পড়ে নিমাঞ্চল এলাকার মানুষজন।দেখা যায়, ঈদগাঁও ইউনিয়নের মাইজ পাড়ার বাইন্যা খাল (ভরাখাল)পাশ্ববর্তী স্থানে ঘরবাড়ীর উঠানসহ চলাচল পথ প্লাবিত হয়ে পড়ে। ফলে চলাফেরায় নিদারুন কষ্ট পাচ্ছেন শিশু কিশোর সহ নারী-পুরুষরা। একদিকে থেমে থেমে টানা বৃষ্টিপাত কমছেনা, অন্যদিকে খাল দিয়ে পানি চলাচল না থাকায় এহেন অবস্থা সৃষ্টি।চলাচলের নেই কোন সুষ্ঠু পরিবেশ। দীর্ঘকালও দেখার যেন কেউ নেই। টানা বৃষ্টির ফলে এলাকার চারপাশে পানিতে ভরপুর। শিক্ষাথীরাও প্রতিষ্ঠানে যেতে অনিহা প্রকাশ করছেন। খালে জমে থাকা ময়লা আবজনার দূগন্ধে বিষিয়ে উঠে গ্রামের পরিবেশআরও দেখা যায়,বাড়ী থেকে বের হতে পারছেনা লোকজন। বৃষ্টিতে কোন কাজকর্ম না থাকায় বহু জন বেকারত্বেই দিন কাটাচ্ছেন। দৈনিক আয়ের উপর নির্ভরশীল কর্মজীবিরা কর্মহীন হয়ে পড়ে। খালপাড়ের অবস্থানরত অনেকে পানির কারনে মাটির চুলাতে আগুন জ্বালাতে পারেননি। রাইস কুকার ও গ্যাসের চুলায় রান্নার কাজ সারতেও দেখা যায়। বৃষ্টি বাদলের দিনে তেমন কাজকর্ম নেই।সূত্র মতে, ঐতিহ্যবাহী এই খালটি দিয়ে একসময় পানি চলাচল করতো। বিভিন্ন সময়ে আমন এবং বোরো মৌসুমে বহুচাষীরা খালের পানির সাহায়্য চাষাবাদ করতো। এখন কালের বিবর্তনে পুরনো এ খালটি দখল,দোকানপাঠসহ বাড়ীঘর নির্মানে হিড়িক পড়েছে। যার কারনে খালটি একেবারেই সংকুচিত হয়ে চলমান বৃষ্টিপাত ও খালের পানি নিস্কাশনের পথ অনেকটাই বাধাগ্রস্ত হয়ে পড়ে।ফলে টানা দুদিনের বৃষ্টিপাতে পানি খাল দিয়ে সুষ্ঠুভাবে চলাচল করতে না পেরেই খালপাড়ের পাশ্ববর্তী বসতবাড়ীর আঙ্গীনাসহ উঠান প্লাবিত হয়ে বাড়ীতে প্রবেশ করার উপক্রম শুরু হয়েছে। ভরাখালটি খননের অভাবে খালপাড়ের লোক জনের বর্ষা মৌসুমে মরন দশা কাটছেনা কোন ভাবে। দূভোগের কবল থেকে মুক্তি পাচ্ছেন না। স্থানীয় জাহেদসহ অনেকে জানান, এমন দূভোগ আর কতকাল। প্রতিবছর বর্ষাকাল এলেই চরম আতঙ্ক থাকতে হয়। এতকষ্ট সহজে মেনে নেওয়া যায়না। নাম প্রকাশে অনিচ্ছুক গৃহবধূরা জানান, একদিকেই জমে থাকা পানি, অন্যদিকেই বৃষ্টির পানি। পানি যাওয়ার কোন সুব্যবস্থা না থাকায় দুই সমস্যায় সম্মুখীন খালপাড়ের মানুষজনরা। সচেতন মহল জানান, দীর্ঘবছর ধরে ভরাখালটি খনন না করার মরণ দশায় ভোগতে হচ্ছে স্থানীয় লোকজনকে। যদি খালটি খনন করা হতো, পানি চলাচল করতে পারলে খালপাড়ের লোকজনকে এত ভোগান্তিতে পড়তে হতোনা। খাল খনন করে জনদূভোগ থেকে রক্ষা করার দাবী।
