খুলনা, বাংলাদেশ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

[ccfic]

চুকনগর প্রতিনিধি: মনিরুল ইসলাম মোড়ল

খুলনার ডুমুরিয়া উপজেলার ব্যস্ততম চুকনগর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অবৈধ বীজ মজুতের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৮শে জুলাই মঙ্গলবার দুপুরে এই অভিযান পরিচালিত হয়। ​চুকনগর বাজার তদারকির অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক দণ্ড দেওয়া হয় এ সময় মাকালী ভান্ডার নামের একটি প্রতিষ্ঠান মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের অপরাধে ৮,০০০ টাকা জরিমানা। বিকাশ স্টোর নামে অন্য একটি প্রতিষ্ঠানকে একই অপরাধে (মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রি) ৫,০০০ টাকা জরিমানা। মিম স্টোর অবৈধভাবে ভারতীয় বীজ মজুত ও বিক্রির দায়ে ৪,০০০ টাকা জরিমানা এবং ঘটনাস্থল থেকে দুই প্যাকেট অবৈধ বীজ জব্দ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনার সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। এ সময় কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন খুলনা জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. নাহিদ হাসান এবং সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় ভোক্তা অধিকারের এই অভিযানের খবর দাবানলের মতো পুরো বাজারে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে চুকনগর বাজারের মুদি দোকান, ফার্মেসি, জুয়েলার্স, প্রসাধনী সামগ্রীর দোকান, রেস্টুরেন্ট ও বেকারিসহ শতাধিক ব্যবসায়ী তড়িঘড়ি করে নিজেদের প্রতিষ্ঠান বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান। হঠাৎ করে বাজারের প্রধান অংশজুড়ে দোকানপাট বন্ধ হয়ে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা করতে আসা সাধারণ ক্রেতা ও পথচারীদের মাঝে সাময়িক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT