খুলনা, বাংলাদেশ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

[ccfic]

নীলফামারীর ডিমলার প্রতিনিধি শাফিনুর রহমান 

নীলফামারীর ডিমলায় সততা ও দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আনসার-ভিডিপি সদস্য মোঃ ইমরান ইসলাম। ডিমলা বাজারে কুড়িয়ে পাওয়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকুব) একটি চেক সঠিক মালিকের হাতে নিরাপদে তুলে দেওয়া হয়েছে।জানা যায়, ডিমলা বাজারে কেনাকাটার সময় রতন চন্দ্র রায় নামের এক গ্রাহকের ব্যাংকের চেক হারিয়ে যায়। চেকটি কুড়িয়ে পেয়েই আনসার-ভিডিপি সদস্য মোঃ ইমরান ইসলাম তাৎক্ষণিকভাবে ডিমলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মোঃ ফারুক হোসেন এবং উপজেলা প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামানকে বিষয়টি জানান।কর্মকর্তাদের দিকনির্দেশনায় ব্যাংকের সহায়তায় দ্রুততম সময়ে প্রামাণিক তথ্যাদি যাচাই-বাছাই করে আসল মালিক রতন চন্দ্র রায়কে শনাক্ত করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান ও আনসার-ভিডিপি সদস্য ইমরান ইসলাম যৌথভাবে চেকটি তার হাতে তুলে দেন।গুরুত্বপূর্ণ চেকটি অক্ষত অবস্থায় ফেরত পেয়ে রতন চন্দ্র রায় আনসার ও ভিডিপি পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় সচেতন মহল আনসার-ভিডিপি সদস্যদের এই সততা ও দ্রুত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে জানান— মোঃ ইমরান ইসলামের মতো সৎ তরুণদের কারণেই সমাজে আজ সততা ও মানবতা বেঁচে আছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT