খুলনা, বাংলাদেশ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

[ccfic]

ডেস্ক :

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ১১টি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা ও করপোরেশনের শীর্ষ পদে (গ্রেড-২) ক্ষমতাসীন দল বিএনপির নেতাদের চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের ঘটনা স্বৈরতান্ত্রিক। একসঙ্গে এত বিপুলসংখ্যক দলীয় নেতাকে শীর্ষ আমলাতান্ত্রিক পদে বসানোর ঘটনা ইতিহাসে সম্পূর্ণ নজিরবিহীন। এই নগ্ন দলীয়করণের মাধ্যমে সরকার আজ জাতির সামনে প্রমাণ করেছে, ‘সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে বিএনপি’। প্রশাসনে ১১টি শীর্ষ পদে রাজনৈতিক নিয়োগ সরকারি প্রতিষ্ঠানগুলোতে সীমাহীন দুর্নীতির পথ প্রশস্ত করবে, যা রাষ্ট্রযন্ত্রকে দলীয় কার্যালয়ে পরিণত করার শামিল।মঙ্গলবার পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে বিকেল ৩টায় যুব জাগপা আয়োজিত ‘গণভোটের গণরায় অবমূল্যায়ন: জুলাইয়ের চেতনায় যুবসমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রাশেদ প্রধান আরও বলেন, গণভোটের গণরায় অবমূল্যায়ন করে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে বিএনপি জাতির সাথে বেইমানির যাত্রা শুরু করেছিল। এখন সকল ক্ষেত্রে তারা নিজেদের স্বৈরাচারী মনোভাব প্রকাশ করছে। আমি আজকের এই যুবকদের আলোচনা সভা থেকে সবাইকে অনিবার্য বিপ্লবের আহ্বান জানাই। যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না হয়, তাহলে বিএনপি সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই।যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ঢাকা মহানগর জাগপা সভাপতি এস এম জিয়াউল আনোয়ার, যুব জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন সজিব, আশিকুর রহমান খান, আবু নাছের, শামীম আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম রাকিব, আল আমিন, সৌরভ দাস প্রমুখ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT