খুলনা, বাংলাদেশ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

ইসলামাবাদে পরিচয়হীন অন্তঃসত্ত্বা নারীর পাশে দাঁড়াল জনপ্রতিনিধি সহ কজন যুবক

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত,মানুষ মানুষের জন্য এ কথাটি আবারও প্রমাণ করলো জনপ্রতিনিধি চিকিৎসক ও তরুণ প্রজন্মের কজন যুবকরা।ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের শাহ ফকির বাজার এলাকায় পরিচয়হীন সন্তান সম্ভাবনাময় নারীকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে কজন স্থানীয় যুবক মানবিকতার তরে এগিয়ে আসল।ঘটনাটি ঘটে ২৭ জুলাই (সোমবার) সকাল সাড়ে ১০টার দিকে শাহ ফকির বাজার পয়েন্টে।এক যুবক জানান,সকাল থেকে পড়ে থাকা নারী কে দেখতে ভীড় করেন লোকজন। কেউ চিনতে পারেননি। মহিলাটি অন্তঃসত্ত্বা ছিলেন। স্থানীয় যুবক ইরফান,শাহাব উদ্দিন,মামুন, ফায়সালরা দ্রুত নারীকে পড়া অবস্থায় থেকে উদ্ধার পূর্বক স্থানীয় জনপ্রতিনিধি নাঈমুল ইসলামের পরামর্শ ক্রমে বাজারে দক্ষিণ পাশ্বস্থ মডেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: ইউসুফ আলী প্রসববেদনায় কাতরানো নারীর পরীক্ষা-নিরিক্ষা শেষে মানবিক দিক বিবেচনায় সম্পূন বিনামূল্যে সিজার অপারেশনের ঘোষণা দেন। নিয়ম অনুযারী পরিচয়হীন নারীর পক্ষে দায়িত্বশীলতার পরিচয়ে স্বাক্ষর করেন জনপ্রতি নিধি নাঈমুল ইসলাম। অপারেশন পরবর্তী তার কোলে দুটি জমজ ফুটফুটে কন্যা সন্তান হয়। এ রিপোর্ট লেখা পযন্ত মা ও জমজ কন্যা সন্তানরা হাসপাতালের কেবিনে রয়েছেন।মানবিক টিমের সদস্য ইরফান আরও জানান, অপারেশনের বাইরে প্রয়োজনীয় ওষুধ,অন্যান্য আনুষঙ্গিক খরচ বহনের দায়িত্ব ইসলামাবাদের এমইউপি নাঈমুল ইসলাম গ্রহণ করেন।স্থানীয়রা তাদের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি দায়িত্ববোধের এই উজ্জ্বল উদাহরণ সৃষ্টি হয়ে থাকবে আজীবন। মডেল হাসপাতাল ম্যানেজার আবু বকর জানান একজন অসহায় নারীকে বিনামূল্যে অপারেশন করেন ডা: ইউসুফ আলী। বতমানে মা ও জমজ কন্যা সন্তানরা হাসপাতালের কেবিনে অবস্থায় রয়েছেন।স্থানীয় মেম্বার নাঈমুল ইসলাম জানান,তার বাড়ী নোয়াখালীর দিকে। সে এখানে কিছুই চিনেন না। বতমান সাইনবোর্ড নামক স্থানের পূর্বপাশে থাক তো। স্বামী তাকে মারধর করে পালিয়ে যাওয়ার কথাও জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT