খুলনা, বাংলাদেশ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

হঠাৎ সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রী, কর্মস্থলে অনুপস্থিত একজন চিকিৎসক বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত

[ccfic]

গোলাম রব্বানী,সাতক্ষীরা প্রতিনিধি:-

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এক চিকিৎসক বদলি ও এক নৈশ প্রহরীকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রবিবার (২৬ জুলাই) হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ডা. সানজিদা আক্তার তুলিকে বদলি এবং দায়িত্বে অবহেলার জন্য নৈশপ্রহরী মস্তোফা কামালকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।হাসপাতালে ঢুকেই স্বাস্থ্যমন্ত্রী রান্নাঘরে যান এবং রান্নার মান দেখেন। এরপর তিনি জরুরি বিভাগ, বহির্বিভাগ, অপারেশন থিয়েটার ও এক্স-রে বিভাগসহ হাসপাতালের পরিবেশ ঘুরে ঘুরে দেখেন। এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের সব হাসপাতাল ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা এগুলোকে ১০১ শয্যাবিশিষ্ট করার প্রকল্প হাতে নিয়েছি। অবকাঠামো উন্নয়ন, নারী চিকিৎসক দ্বারা নারীদের চিকিৎসা, ফিজিওথেরাপি সেন্টার, ট্রমা সেন্টার ও অপারেশন থিয়েটারসহ সামগ্রিক চিকিৎসা ব্যবস্থা উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।এ সময় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান ও আরএমও ফয়সাল আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।পরে স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা মেডিকেল কলেজ ও সদর হাসপাতাল পরিদর্শন করেন। তিনি উভয় হাসপাতালে রোগীদের জন্য খাবারের মান দেখেন এবং রোগীদের খাবারের বিষয়ে প্রশ্ন করেন। উত্তরে রোগীরা বলেন যে, আজকের রান্নার মান খুবই ভালো হয়েছে।এ সময় সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা প্রশাসক কাউসার আজিজ ও জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT