খুলনা, বাংলাদেশ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

ঈদগাঁওতে পার্কিং ব্যবস্থার অভাবে যত্রতত্রে যানবাহন স্টেশন, অনিয়ন্ত্রিত যানজটের কবলে বাজারবাসী 

[ccfic]

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

বাণিজ্যিক কেন্দ্র খ্যাত ঈদগাঁও বাজারে অনিয়ন্ত্রিত যানজটের কবলে পড়েছেন পুরো বাজারবাসী। তিনচাকার যানবাহন অঘোষিত স্টেশনে চেয়ে গেছে। দীর্ঘবছরও গড়ে উঠেনি পাকিং ব্যবস্থা। সংশ্লিষ্ট কতৃপক্ষকে বাজার কেন্দ্রীয় তদারকির আহবান সচেতন মহলের।দেখা যায়, উপজেলার প্রধান ঈদগাঁও বাজারের দক্ষিণ পাশে ভূমি অফিস গেইট পয়েন্টে মাইজ পাড়া,পালাকাটা, চৌফলদন্ডী অংশের টমটম স্টেশন,জালালাবাদ উপস্বাস্থ্য কেন্দ্র গেইট পয়েন্টে ফরাজী পাড়া সড়কের টমটম স্টেশন, লুতুমিয়ার গেইট পয়েন্টে নাইংদিয়া ও মোহনভিলা সড়কের টমটম স্টেশন, ডাকঘর সামনে চৌফলদন্ডী সড়কের সিএনজি স্টেশন,শাপলা চত্বর পয়েন্টে বিভিন্ন উপসড়কের যানবাহন এসে যাত্রী উঠানামা করে থাকে। অন্যদিকে হাইস্কুল গেইটে স্টেশনমুখী টমটম,অটোরিকসার স্টেশনে পরিণত। অপরদিকে বাঁশঘাটা সড়কের পুরাতন শামশু সওদাগরের চায়ের দোকান পয়েন্টে ইসলামাবাদে পাহাশিয়াখালী, ইউসুফেরখীল টেকপাড়া,ডান্ডিবাজার সড়কের টমটমের স্টেশন। বাজারের ডিসি সড়ককে কেন্দ্র করে নানা পয়েন্টে পয়েন্টে তিনচাকার যানবাহনের অঘোষিত স্টেশনে কারনে নারী পুরুষ চলাচলে নিদারুন কষ্ট পাচ্ছে। নির্মিত ড্রেনের উপর দোকানদার তাদের দোকানের মালামাল রাখার ফলে লোকজনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। তিন সমস্যায় জর্জরিত ঈদগাঁও বাজারের ব্যবসায়ীসহ আগত লোকজন। আরও দেখা যায়, ঈদগাঁও বাজারের ডিসি সড়কটি সংকীর্ণ। যার ফলে যেকোন যানবাহন যাত্রী নিয়ে ওভারটেকিং করার সুযোগ নেই। বাজার কেন্দ্রীয় আপপাশের উপসড়কে যানবাহনগুলো বাজারে প্রবেশ করলে যানজটে পরিনত হয়ে পড়ে। ফলে ব্যবসায়ী,রোগীসহ বাজারে আগত নারী পুরুষ চরমভাবে বিপাকে পড়েন। বাজার কেন্দ্রীয় জ্যামের কারনে কঠিন দুর্ভোগ আর ভোগান্তিতে পড়তে হয় যাত্রী ও পথচারীদের। যার কারনে নির্দিষ্ট সময়ে তারা তাদের গন্তব্য স্থানে পৌঁছাতে পারেনা,অসুস্থ রোগীরা পৌঁছতে পারেনা হাসপাতালে প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষ পৌঁছতে পারেন না ব্যক্তিগত কাজেকর্মে।শুক্কুরসহ কয়েকজন পথচারী জানান, যে পরিমান গাড়ির সংখ্যা বেড়েছে। সে পরিমানে রাস্তার প্রস্থ বাড়েনি। ফলে রাস্তার চেয়ে যান বাহনের সংখ্যা অনকগুণ বেশি। তাই যানজট। যানবাহনের কজন যাত্রী জানান, সময়ের প্রয়োজনে সব কিছুর পরিবর্তন হলেও ডিসি সড়কের কোন পরিবর্তন ঘটেনি। যানজট দূরীকরণে কতৃপক্ষের সু- নজর দাবী করেন তারা।সচেতন মহল জানান,বাজারের বাইরে যানবাহন রাখার মতো কোন পাকিং ব্যবস্থা করলে, হয়তো বাজার কেন্দ্রীয় যানজট কমে যেতো। সেসাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযানের পরপর পুনরায় একই কায়দায় ফিরে যায়। যানজট নিরসনের স্বার্থে নিয়মিত টহল জোরদার দাবী। ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাবেক দায়িত্বশীল ছৈয়দ করিম জানান, টমটম,মিনি টমটম,সিনএজি যেখানে সেখানে পার্কিংয়ের কারণে যানজটের সম্মুখীন হচ্ছেন বাজারে আগত লোক জন। যানজট পরিত্রাণের উপায় যানবাহন বাজারের বাইরে স্টেশন হলে যানজট থেকে মুক্তি পাবে বাজারবাসী।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT