খুলনা, বাংলাদেশ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

কেশবপুরে সুসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে ‘বিপ্রতীপ’-এর বিশেষ অনুষ্ঠান 

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

কেশবপুরে সুসাহিত্যিক মনোজ বসু’র (১২৫-এ মনোজ বসু) ১২৫ তম জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর আয়োজন প্রকাশিত সাহিত্য পত্রিকা প্রদর্শনী আলোচনা, কবিতা পাঠ, সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ জুলাই-২৬) দুপুর থেকে দিনব্যাপী পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের প্রথম পর্বে পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জি-এর সভাপতিত্বে এবং সমাজ কর্মী ও কবি মাসুদা বেগম বিউটি ও মধুসূদন একাডেমির নির্বাহী সদস্য ছড়াকার রিয়াজ লিটন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুসূদন একাডেমীর চেয়ারম্যান, বিশিষ্ট গবেষক ও লেখক কবি কাসেদুজ্জামান সেলিম।দিনব্যাপী আয়োজনে ছিল, মনোজ বসুর প্রতিকৃতিতে মাল্য অর্পণ, অতিথিদের ফুলেল শুভেচ্ছা, এবং পাঁজিয়া থেকে প্রকাশিত বিভিন্ন সাহিত্য পত্রিকার বিশেষ প্রদর্শনী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, পাঁজিয়া বিপ্রতীপ-এর সম্পাদক কবি নয়ন বিশ্বাস এবং শুভেচ্ছা বক্তন্য রাখেন, কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জি। অনুষ্ঠানে “নিটল ম্যাগাজিন”-এর উপর আলোচনা করেন, বিশেষ সাংস্কৃতিক কর্মী হাদিউজ্জামান জয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুকনগর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাশেম আলী ফকির, সাগরদাঁড়ি আবু শারাফ সাদেক কারিগরি কলেজের সহকারী অধ্যাপক কানাইলাল ভট্টাচার্য, মধুসূদন একাডেমির পরিচালক ও মধুসূদন-গবেষক কবি খসরু পারভেজ, কবি সুরঞ্জিৎ বৈদ্য প্রমূখ।বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংগীত, কবিতা ও আলোচনা করে, তুলি দেবনাথ, ফারিয়া আহম্মেদ, আম্বিয়া জান্নাত কথৈই, আরিফা খাতুন, বিদিশা ব্যানার্জি, রমা রায়, প্রমা দাস, রীতি সরকার, তাহনা হাফিজ অন্তি, ঐশি দাস, সৌমিক রায়, প্রিয়া রায় প্রমূখ।বিদ্যালয়ের আলাদা কক্ষে ১৩০ টির মতো পত্রিকা সম্বলিত একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে সুসাহিত্যিক মনোজ বসু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাভরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শিক্ষার্থীরা, কবি, সাহিত্যিকগণ ঘুরে স্টলটি পরিদর্শন করেন। পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর আয়োজনে এলাকার সুসাহিত্যিক ১২৫-এ মনোজ বসু উপলক্ষে আয়োজনে বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তাছাড়া বিভিন্ন জেলার শতাধিক কবি, সাহিত্যিকদের আগমনে অনুষ্ঠানটি মিলনমেলার পরিনত হয়েছিল। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলেছিলো। দ্বিতীয় পর্বে মধ্যাহ্ন ভোজের পর ছিল মনোজ্ঞ সংগীতানুষ্ঠান।উল্লেখ্য, মনোজ বসু ১৯০১ খ্রিস্টাব্দের ২৫ শে জুলাই বৃটিশ ভারতের বর্তমান বাংলাদেশের যশোর জেলার কেশবপুর উপজেলাধীন পাঁজিয়া ইউনিয়নের ডোঙ্গাঘাট গ্রামের বংশগৌরব ও খ্যাতিমান এক মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT