খুলনা, বাংলাদেশ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

পাইকগাছায় ড্রেনেজ ভে’ঙে সড়ক ও দোকানপাট ঝুঁ’কিতে: দ্রুত সংস্কারের দাবি ।

[ccfic]

মোঃ শফিয়ার রহমান খুলনা পাইকগাছা প্রতিনিধি 

খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের গদাইপুর মোড় এলাকায় ড্রেনেজ ব্যবস্থা ভে’ঙে পড়ায় জলাবদ্ধতা ও ভাঙনের ঝুঁ’কি তৈরি হয়েছে। এতে স্থানীয় সড়ক, দোকানপাট, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার আ’শঙ্কা দেখা দিয়েছে। দ্রুত ড্রেনেজটি নির্মাণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।স্থানীয় বাসিন্দারা জানান, গদাইপুর মোড়ের আরএইচ সড়ক ও ব্যবসায়ীদের দোকানের পাশে থাকা ড্রেনের পানি একটি কালভার্টের মাধ্যমে নিষ্কাশিত হয়। তবে পানি বের হওয়ার পথ সংকুচিত হওয়ায় পলিথিন ও বিভিন্ন আবর্জনা জমে প্রায়ই পানি নিষ্কাশন বন্ধ হয়ে যায়। এতে সামান্য বৃষ্টি ও অতিবৃষ্টিতে নার্সারি, বসতবাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। যার ফলে দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা এবং ক্ষতিগ্রস্ত হয় ব্যবসা-বাণিজ্য।
এছাড়াও এলাকাবাসীর অভিযোগের পর বিএনপির আহ্বায়ক চিকিৎসক আব্দুল মজিদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এলাকা পরিদর্শন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ইউপি চেয়ারম্যান ও সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ইউএনও জরুরি ভিত্তিতে দুটি প্রকল্প প্রস্তাব দাখিলের জন্য ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন।তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন পেরিয়ে গেলেও ড্রেনেজ নির্মাণ বা সংস্কারের জন্য কোনো বরাদ্দ পাওয়া যায়নি। এর মধ্যে পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত না করে ড্রেনটি খোঁড়াখুঁড়ি ও সম্প্রসারণ করায় সাম্প্রতিক অতিবৃষ্টিতে ড্রেনের দুই পাশ ধসে পড়েছে। এতে আরএইচ সড়ক ও পাশের দোকানপাটও ভাঙনের ঝুঁকিতে রয়েছে।স্থানীয় ব্যবসায়ী কাজী আবুল বাশার খোকা বলেন, দ্রুত ড্রেনেজটি নির্মাণ করা না হলে সড়ক ও দোকানপাট আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে যান চলাচল, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
গদাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান (ভারপ্রাপ্ত) বলেন, উক্ত স্থানে পাকা ড্রেন নির্মাণ করা জরুরি হলেও এই মুহূর্তে কোন বরাদ্দ নেই। উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা হয়েছে। বরাদ্দ পেলে ড্রেন নির্মাণ করা হবে।
এদিকে এলাকাবাসী দ্রুত ড্রেনেজ নির্মাণে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT