খুলনা, বাংলাদেশ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

রাজস্ব আদায়কে চাঁদাবাজি বলা পারিবারিক শিক্ষার অভাব- চেয়ারম্যান বাপ্পি

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান এবং খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি বলেছেন, যেখানে ৩৪ বছর পর সরকারের কোষাগারে ৬ লাখ টাকা রাজস্ব আদায়ের বিষয়টি প্রমাণিত, সেখানে সেটিকে বিকৃত করে মিথ্যা অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়।তিনি বলেন, কুচক্রী মহল যতই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করুক, সত্যকে আড়াল করা যায় না। বৃহস্পতিবার (২৩ জুলাই) খুলনা জেলা পরিষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। চেয়ারম্যান বাপ্পি বলেন, ষড়যন্ত্র করবেন ঠিক আছে, গ্রুপিং করবেন তাও ঠিক আছে। কিন্তু সরকারি রাজস্ব আদায় করাকে চাঁদাবাজি বলবেন এটা কোন ধরনের শিষ্টাচার? নাকি আপনাদের পারিবারিক শিক্ষার অভাব রয়েছে?তিনি আরও বলেন, খুলনা জেলা পরিষদে ৩৪ বছর পর সরকারের কোষাগারে ৬ লাখ টাকা রাজস্ব আদায়ের বিষয়টি প্রমাণিত। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বিভিন্ন খাত থেকে এই রাজস্ব আদায় করা হয়েছে। এটি জেলা পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রমাণ। কিন্তু একটি কুচক্রী মহল এই অর্জনকে মেনে নিতে পারছে না। তারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। রাজস্ব আদায়ের মতো একটি বৈধ ও সরকারি কার্যক্রমকে তারা চাঁদাবাজি বলে আখ্যায়িত করছে, যা দুঃখজনক এবং নিন্দনীয়, বলেন তিনি।মনিরুল হাসান বাপ্পি বলেন, “আমরা জনগণের সেবা করতে এসেছি। জেলা পরিষদের প্রতিটি টাকা সরকারি কোষাগারে জমা হচ্ছে এবং তার হিসাব জনগণের সামনে আছে। কেউ বিভ্রান্তি ছড়িয়ে লাভ করতে পারবে না।তিনি সকলকে গুজবে কান না দিয়ে সত্যের পাশে থাকার আহ্বান জানান এবং বলেন, “সত্য একদিন প্রতিষ্ঠিত হবেই। কুচক্রী মহল যতই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করুক না কেন, সত্যকে আড়াল করা যায় না।সংবাদ সম্মেলনে জেলা পরিষদের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT