খুলনা, বাংলাদেশ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

রামুতে ছড়ার পাশের গর্তে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

[ccfic]

হামিদুল হক, রামু কক্সবাজার

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে ছড়ার পাশের একটি গর্তে পড়ে মোহাম্মদ মুসা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত মুসা খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওসমান গণি ও শাহনা আক্তার দম্পতির ছেলে।২৪ জুলাই শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।নিহতের বাবা ওসমান গণি জানান, শিশুটির মা নামাজ আদায় করছিলেন। এ সময় সবার অজান্তে মুসা বাড়ি থেকে খেলতে বের হয়ে যায়। পরে তাকে কোথাও খুঁজে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন।একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে ছড়ার পাশের একটি গর্তে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয় সাইফুল ইসলাম বলেন , ওই এলাকায় শিশুরা নিয়মিত খেলাধুলা করে। ছড়ার পাশের গর্তটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT