
নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও
ঈদগাঁওতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই বৃহস্পতিবার বিকেলে ঈদগাঁওয়ের ভাদীতলা আলি বিন আবু তালিব মাদ্রাসায় ঈদগাঁও থানার আয়োজনে আইন-শৃঙ্খলা মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম সিফাতুল মাজদার। এই সভায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,মাদক,জুয়া, ইভটিজিংসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ ও জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করা হয়।সভায় স্থানীয় জনপ্রতিনিধি,মাদ্রাসা শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্তরের জনসাধারণ এবং যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সামাজিক অপরাধ দমনে পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষ পর্যায়ে এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণ এবং অপরাধমুক্ত সমাজ গঠনে উন্মুক্ত আলোচনা ও বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
