
শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনা প্রতিনিধি
ভাবগাম্ভীর্যের সাথে ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপন করছে দাকোপ উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা।উল্টো রথযাত্রার আয়োজন করে চালনা পৌরসভার বৌমার গাছতলা ও রাধাগোবিন্দ সহ গোড়কাঠী রাধাগোবিন্দ মন্দির কমিটি যৌথ ভাবে এ রথযাত্রার আয়োজন করে। এ উপলক্ষে ২৪ জুলাই শুক্ররার বিকাল ৩ টায় চালনা পৌরসভার রাধাগোবিন্দ মন্দির চত্বর থেকে শতশত ভক্তবৃন্দ জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রায় অংশ নেন। উল্টো রথ টেনে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চালনা বৌমার গাছতলা কেন্দ্রীয় সার্ববজনীনশ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির চত্ত্বরে এসে শেষ হয়।উল্টো রথযাত্রায় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির কমিটির আহবায়ক অতীন মন্ডল, যুগ্ম আহ্বায়ক মোহন লাল মন্ডল, সদস্য সচিব বিলাশ বিশ্বাস, গৌতম সাহা, ডাঃসন্তোষ কুমার মজুমদার, ও পরিমল চন্দ্র বিশ্বাস, সুভাষ হালদার,উত্তম মন্ডল, বলরাম রায়,আশীষ বিশ্বাস, অনুপম রায়,বিজয় রায়,দীপু রায়, সহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ।উল্টোরথযাত্রা শেষে মন্দিরে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়ে এবং নয় দিন পর উল্টো রথ যাত্রার মধ্যেদিয়ে সমাপ্ত করা হয়।সনাতন ধর্মাবলম্বীদের কাছে জগন্নাথ দেব হলেন জগতের অধীশ্বর, জগত হচ্ছে বিশ্ব, আর নাথ হলেন ঈশ্বর তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হবে। এই বিশ্বাস থেকেই রথের উপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। সে লক্ষ্যে ২৪জুলাই সনাতন ধর্মালম্বীদের এই উল্টো রথযাত্রা উৎসবের মধ্যে দিয়ে সমাপ্তি করা হয়।
