খুলনা, বাংলাদেশ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন

[ccfic]

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:

খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা নতুন রাস্তা বাজার ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। বর্তমানে নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে মাদক ব্যবসা, গরু চুরি, ভ্যান চুরি এবং ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড। ফলে স্থানীয় সাধারণ মানুষ, পথচারী ও ব্যবসায়ীদের দিন কাটছে চরম আতঙ্কের মধ্য দিয়ে।চুরি ও ছিনতাইয়ের ধারাবাহিক ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে, খর্নিয়া ইউনিয়নে একের পর এক চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটলেও কোনো স্থায়ী সমাধান পাওয়া যাচ্ছে না। সম্প্রতিক কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা:গরু চুরি: গত বৃহস্পতিবার রাতে টিপনা গ্রামের বাবুর আলী সরদারের ছেলে মিজানুর রহমানের গোয়ালঘর থেকে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়। চোরচক্র এক রাতেই তিনটি মূল্যবান গরু চুরি করে নিয়ে যায়।ভ্যান চুরি: কেবল গরু চুরিতেই খান্ত হয়নি অপরাধীরা; একই গ্রাম থেকে সাহেব আলী, শাহিন, খালেক শেখ, আনন্দ বৈরাগী এবং মহাসিনের মোট ৪টি ভ্যান গাড়ি চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র। খেটে খাওয়া এই মানুষগুলোর একমাত্র উপার্জনের সম্বল হারিয়ে তারা এখন নিঃস্ব।দিনের আলোতে ছিনতাই: গত বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জনাকীর্ণ খর্নিয়া বাজার এলাকায় এক পথচারী মহিলার কান থেকে সোনার দুল ছিনতাই করে চম্পট দেয় ছিনতাইকারীরা। এতে স্পষ্ট যে, এখন কেবল রাতে নয়, দিনের আলোতেও সুরক্ষিত নন সাধারণ মানুষ।মূল কারণ: মাদক ব্যবসা ও তদারকির অভাবস্থানীয় অধিবাসীদের অভিযোগ, টিপনা নতুন রাস্তা বাজার ও আশপাশের এলাকায় মাদক সেবী ও কারবারীদের আনাগোনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। তাদের মতে, মাদকের টাকার যোগান দিতেই একটি গোষ্ঠী মূলত চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়াচ্ছে। খর্নিয়া ইউনিয়ন ও সংলগ্ন এলাকায় রাতের বেলা পর্যাপ্ত পুলিশি টহল না থাকায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে সহজে।এ বিষয়ে জানতে চাইলে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খন্দকার হাফিজুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের চিহ্নিত করতে পুলিশের পক্ষ থেকে তৎপরতা চালানো হচ্ছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে এলাকায় পুলিশি টহল জোরদার, মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা এবং চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধারে কার্যকারী পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT