খুলনা, বাংলাদেশ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি  

কেশবপুরের ভোগতি তালিমুল কুরআন কওমী মাদরাসা ও এতিমখানার নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি বিএনপি নেতা মতিন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুম বিল্লাহ-এর সঞ্চালনায় মাটি কেটা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপনের এ অনুষ্ঠানে এতিমখানার শিক্ষার্থীরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস ও সাধারণ সম্পাদক শেখ শাহীদুল ইসলাম শহীদ। এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন আজাদ বলেন, শিক্ষা ও মানবসেবার এ উদ্যোগ শুধু ভবন নির্মাণ নয়, এটি একটি আলোর পথচলা-যেখানে অসহায় ও এতিম শিশুদের জন্য হবে শিক্ষা, ভালোবাসা ও আশ্রয়ের নতুন দিগন্ত। তিনি আরও বলেন, এ ধরনের প্রতিষ্ঠান সমাজে নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতার বীজ বপন করে। আমি প্রতিষ্ঠানটির অগ্রগতি ও উন্নয়নের জন্য সর্বোচ্চ সহযোগিতা করব এবং সবাইকে আহ্বান জানাই— আমরা প্রত্যেকে আমাদের অবস্থান থেকে সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিই।মাদরাসা কর্তৃপক্ষ জানান, চল্লিশ শতক জমির উপরে মাদ্রাসাটি নির্মিত। মাদ্রাসায় বর্তমানে ১০০ জন ছাত্রছাত্রী আছে। নবনির্মিত এ ভবন সম্পন্ন হলে আরও বেশি এতিম শিশু এখানে আবাসিকভাবে থেকে ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুজার হোসেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT