
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ঈদগাঁও থানা পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সকাল এগারটায় ঈদগাঁও থানার আঙ্গিনা ও আশেপাশের বিভিন্ন খালি জায়গায় বৃক্ষরোপণ করা হয়।কর্মসূচির অংশ নেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদারসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা স্বহস্তে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এর আগেও থানা চত্বরে নিয়মিত গাছের চারা রোপণ করা হয়,ভবিষ্যতেও এমনি কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান তারা।বৃক্ষরোপণ শেষে ওসি বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোন বিকল্প নেই। তাই কেবল থানায় নয়, সকলের উচিত নিজ নিজ বাড়ি বা অফিসের আশপাশে বেশি করে গাছের চারা রোপণ করাও এর সঠিক পরিচর্যা নিশ্চিত করা।
